×

অর্থনীতি

ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে ‘ফুডি’র পথচলা শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৪:৫৮ পিএম

ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে ‘ফুডি’র পথচলা শুরু

ফুড ডেলিভারি ব্যবসায়ে নতুন নাম ফুডি। ছবি ভোরের কাগজ

আধুনিক বাংলাদেশে সময়ের গুরুত্ব বিবেচনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্সে একটি সহযোগী প্রতিষ্ঠান ফুডি। ফুড ডেলিভারি ব্যবসায়ে নতুন সংযোজন এটি। বাংলাদেশে রাইডার ভিত্তিক সম্পূর্ণ দেশীয় ফুড ডেলিভারি সেবা প্রতিষ্ঠানের নাম ফুডি।

অনলাইনে খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডি সকলের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। শিক্ষিত তরুণ সমাজকে কর্মক্ষম করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে এই প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটেছে। দেশের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনলাইনভিত্তিক এ প্ল্যাটফর্ম। সেই সঙ্গে দেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নেও ভূমিকা রাখবে বলে আশা।

ফুডির আত্মপ্রকাশ রাজধানীতে শুরু হলেও দেশের সবগুলো জেলা শহরে ধারাবাহিকভাবে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ফুডি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, চা-এর নগরী সিলেট, নান্দনিক শহর রাজশাহী, প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জ, বন্দরনগরী খুলনা, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জেলা কক্সবাজার, রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুর ও সাভারে ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

আরো পড়ুন : বাজেট পরবর্তী নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী

ফুডি রাজধানীর প্রাণকেন্দ্র গুলশান, বনানী, বারিধারা, তেজগাঁও ও বাড্ডায় ২৪ ঘণ্টা ফুড ডেলিভারি সেবা দিচ্ছে। শতভাগ দেশীয় উদ্যোক্তাদের উদ্যোগে প্রতিষ্ঠানটির আত্নপ্রকাশের স্বল্প সময়ের মধ্যে তুলনামূলক কম খরচে রুচিশীল খাদ্যপণ্য সরবরাহ করছে। এ কাজের সঙ্গে যুক্ত রয়েছে এক ঝাঁক শিক্ষিত তরুণ রাইডার।

ডেলিভারি পার্টনার হিসেবে প্ল্যাটফর্মে লক্ষাধিক আইটেমের সম্ভার নিয়ে চার হাজারের অধিক রেস্টুরেন্ট ও শপ পার্টনার সংযুক্ত হয়েছে। বিশেষ দিনকে আরো বেশি বিশেষ করে তুলতে প্রিয়জনকে ফুল উপহার দিতেও ফুডির ফুল ডেলিভারি সেবা রয়েছে। দেশি-বিদেশি ফুল সরবরাহ করতে এ প্রতিষ্ঠানের জুড়ি মেলা ভার।

পরিকল্পনা আর বাস্তবায়নকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় ফুডি। ফুড ডেলিভারি ব্যবসায় ফুডিতে এক হাজারের অধিক নিজস্ব রাইডার ও ৫০০ এর অধিক ফ্রিল্যান্স রাইডার সংযুক্ত হয়েছে। দেশজুড়ে সেবা বিস্তৃত করার পাশাপাশি ফুডি ব্যবহারকারীদের সবসময় সর্বোত্তম সেবা প্রদানে ও নতুন নতুন উদ্ভাবনে বদ্ধ পরিকর। সেবা গ্রহণকারীদের জন্য রেস্টুরেন্ট, শপ ও রাইডার পার্টনারদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠানটি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App