×

অর্থনীতি

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কঠোর বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৬:৩৭ পিএম

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কঠোর বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বাজেটের কালো টাকা প্রসঙ্গে বলেছেন, বাজেটের বিষয়ে একক সিদ্ধান্ত নেয়া যাবে না। অনেকের পক্ষ থেকে প্রস্তাব আসছে। সুতরাং বাজেট সংশোধন হবে। তবে কালো টাকা তৈরির সুযোগ দেয়া হবে না। রবিবার (২৫ আগস্ট) নগরীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। বৈদেশিক ঋণ বেছে নেয়া হবে, ঋণোর বোঝা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আমাদের অনুদান দেয় এগুলো নেয়া হবে। এক বছরের প্রকল্প পাঁচ বছর এসব প্রকল্পে বৈদেশিক ঋণ নেয়া হবে না।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠক শেষে যা বললেন অর্থ উপদেষ্টা

রাজধানীতে আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যারা আন্দোলন করছে তাদের উপেক্ষা করতে পারি না। বৈষম্য ইগনোর করতে পারবো না, তাদের ইগনোর করতে পারি না। যারা মাঠে আন্দোলন করছে তাদের বেদনা আছে। এতদিন কেউ বলতে সাহস করেনি। আমাদের সরকারের বয়স বেশি না এটা সমাধানের চেষ্টা করছি। যারা বৈষম্যের শিকার হচ্ছে তাদের বিষয়টা আমাদের বিবেচনায় আছে।

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি আরো বলেন, জাতিসংঘের সহযোগী ৪১টি সংস্থা দেখা করেছে। আমাদের অর্থনৈতিক, সমতা ভিত্তিক উন্নয়নে তারা পাশে থাকবে। আমরা চাই একসঙ্গে কাজ করতে। তাদের সাজেশন শুনলাম। সমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন করবো। 

সালেহ উদ্দিন আহমেদ আরো বলেন, আমন কীভাবে সংগ্রহ করা যায় এটা নিয়ে কাজ করছি। নারী হেলথ ও পুষ্টি নিয়ে কাজ করছি। ফ্লাড ড্যামেজ নিয়ে কাজ করবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App