×

অর্থনীতি

বন্যার্তদের ত্রাণ ও আন্দোলনে আহতদের চিকিৎসায় এবিবির ২ কোটি টাকা সহায়তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৭:৩১ পিএম

বন্যার্তদের ত্রাণ ও আন্দোলনে আহতদের চিকিৎসায় এবিবির ২ কোটি টাকা সহায়তা

ছবি: সংগৃহীত

বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম ও আন্দোলনে আহত মানুষের চিকিৎসার্থে ২ (দুই) কোটি টাকা সহায়তার ঘোষণা করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)। গত ২৪ আগস্ট অনুষ্ঠিত এবিবির বোর্ড অফ গভর্নরস সভায়, বন্যার্ত মানুষ ও শিক্ষার্থীদের আন্দোলনের সময় আহতদের সাহায্য করার জন্য এগিয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন এবিবির চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন। এ সময় ভাইস চেয়ারম্যান মাসরুর আরেফিন এবং বোর্ড অব গভর্নরের সদস্যরা সৈয়দ মাহবুবুর রহমান, মোহাম্মদ ফিরোজ হোসেন, মসিহুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন: প্রধান উপদেষ্টার তহবিলে ২৩ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

এই সহায়তার মধ্যে ১ (এক) কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এবং ১ (এক) কোটি টাকা সাম্প্রতিক আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার জন্য বিভিন্ন সংস্থায় দেয়া হবে।

এবিবির এই সামাজিক কার্যক্রম সম্পর্কে সেলিম আর. এফ. হোসেন বলেন, ভয়াবহ বন্যার কারণে কয়েকটি জেলার লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে, যা আমাদের আবেগতাড়িত করেছে। আমরা বিশ্বাস করি আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদেরও জরুরি চিকিৎসা প্রয়োজন। এজন্য আমরা, ব্যাংকিং খাতের প্রতিনিধি হিসেবে, বন্যা দুর্গত এবং আন্দোলনে আহত ব্যক্তিদের সহায়তা করাকে আমাদের সম্মিলিত সামাজিক দায়িত্ব বলে মনে করি। আমরা বিশ্বাস করি আমাদের সহায়তা দেশের মানুষের কষ্ট লাঘব করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App