×

অর্থনীতি

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কেউ যেকোনো অ্যামাউন্টের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন।

 গত ১ সেপ্টেম্বর সর্বশেষ টাকা উত্তোলনের বিষয়ে নির্দেশনায় ৫ লাখ পর্যন্ত সীমা নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে সে সময় নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকরা যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারতেন।

 প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা ব্যাংক থেকে বেশি বেশি টাকা তোলা শুরু করেন। সে কারণেই বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগ নিয়ন্ত্রণমূলক এই নির্দেশনা দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App