×

অর্থনীতি

যোগসাজশে বোতলজাত পানির দাম বৃদ্ধি, ৭ কোম্পানির বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পিএম

যোগসাজশে বোতলজাত পানির দাম বৃদ্ধি, ৭ কোম্পানির বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

খরচ বাড়ার অজুহাত দেখিয়ে পানির দাম বাড়ানোর অভিযোগে দেশের ৭টি বড় প্রতিষ্ঠানকে অভিযুক্ত করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। যোগসাজশের মাধ্যমে বোতলজাত পানির দাম বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে বিপুল মুনাফা করেছে এসব কোম্পানি। আধালিটার পানির বোতলের দাম বাড়িয়ে একেকটি কোম্পানি ৪২০ শতাংশ পর্যন্ত লাভ করছে, যা তদন্তে উঠে এসেছে। এ কারণে কোকাকোলা বাংলাদেশ, ট্রান্সকম বেভারেজ, মেঘনা বেভারেজ, পারটেক্স বেভারেজ, রূপসী ফুডস, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও প্রাণ বেভারেজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমান বলেন, তারা সবাই মিলে বোতলজাত পানির দাম বাড়িয়েছে, যার মাধ্যমে নিজেদের বিশাল মুনাফা করছে। সাধারণ মানুষ তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

তদন্তে জানা যায়, জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে হঠাৎ করে বোতলজাত পানির দাম ১৫ টাকা থেকে ২০ টাকা করা হয়। প্রতিষ্ঠানের দাবি ছিল, আমদানি খরচ বাড়ায় এমনটি করা হয়েছে। কিন্তু তদন্তে দেখা যায়, খরচের তুলনায় দাম বাড়ানোর অজুহাত অনেকটা মিথ্যা। অনেক প্রতিষ্ঠানের মুনাফা ৭০ থেকে ৪২০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

তদন্তে আরো উঠে এসেছে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের স্পা ব্র্যান্ড ৪২০ শতাংশ মুনাফা করেছে। কোকাকোলার কিনলে ব্র্যান্ডও পানির দামে ২১১ শতাংশ লাভ করেছে। যদিও পারটেক্স বেভারেজ সরাসরি লাভ বাড়ায়নি, কিন্তু ডিস্ট্রিবিউটর এবং খুচরা বিক্রেতাদের জন্য কমিশন বাড়িয়েছে।

আরো পড়ুন: প্রথমবার সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

আসন্ন ১৮ সেপ্টেম্বর এ মামলার শুনানি হওয়ার কথা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App