×

অর্থনীতি

বাংলাদেশকে ১০০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ পিএম

বাংলাদেশকে ১০০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

ছবি : সংগৃহীত

বিশ্বব্যাংক বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ব্যাংক খাতে তারল্য নিরসনে বিশ্বব্যাংকের কাছে ঋণ সহায়তা চেয়েছে সরকার। পাশাপাশি আর্থিক খাত সংস্কার এবং বাজেট সহায়তা হিসাবে ঋণ চাওয়া হয়েছে সংস্থাটির কাছে। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের পরিচালক ম্যাথিও এ ভার্জিনসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। 

সালেহউদ্দিন আহমেদ বলেন, সংস্থার সঙ্গে একটি ইতিবাচক আলোচনা হয়েছে। তারা বাংলাদেশকে অর্থনৈতিক খাতের সংস্কার এবং বাজেট সহায়তা করবে। তবে সবকিছুই যাতে সহজ এবং বাস্তবায়নযোগ্য হয় এমনটাই আলোচনা হয়েছে যোগ করেন অর্থ উপদেষ্টা।

বৈঠক সূত্র জানায়, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা নিয়ে আলোচনা হয়েছে বিশ্বব্যাংকের সঙ্গে। এর মধ্যে পলিসি বেসড ঋণ ৭৫ কোটি ডলার এবং ইনভেস্টমেন্ট ঋণ ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫ কোটি ডলারের সহায়তা দেয়া হবে।

বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা আরো বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের একটি বড় দাতাগোষ্ঠী। তাদের সঙ্গে ঋণ সহায়তা নিয়ে যে আলোচনা হয়েছে তা এ বছর কিছু ছাড় দেবে, বাকিটা আগামী বছর আলোচনা হবে।

আরো পড়ুন : এডিবি-বিশ্বব্যাংকের ঋণ নিশ্চিত করতে চায় বাংলাদেশ ব্যাংক

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App