×

অর্থনীতি

বায়রায় প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৬:১৭ পিএম

বায়রায় প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) কমিটি নিয়ে জটিলতা কাটছেই না। দুই বছরের মেয়াদ শেষ হলেও এখনো এর নির্বাচন হয়নি। এ কারণে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কাউকে প্রশাসক নিয়োগ দিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে বায়রার সদস্যরা। রবিবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে এক সংবাদ সম্মেলনে বায়রার সদ্যস্যরা এসব দাবি তুলে ধরা হয়।

বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মো. ফখরুল ইসলাম বলেন, বায়রার সভাপতি ও মহাসচিব ফ্যাসিবাদের অন্যতম প্রেতাত্মা। সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির বেশ কয়েকজন সদস্য পলাতক। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ইতোমধ্যে সিনিয়র সহসভাপতিসহ ৯ জন কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন। এমন পরিস্থিতিতে বায়রার কমিটি ভেঙে দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগের মাধ্যমে অনতিবিলম্বে নির্বাচন করতে হবে। মো. ফখরুলের মতে, বায়রা এখন দুটি গ্রুপে বিভক্ত ফলে বর্তমান কমিটি অকার্যকর। 

আরো পড়ুন: সেন্টমার্টিন দ্বীপে ভ্রমন বন্ধ করলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে: টোয়াব

তিনি আরো বলেন, এই কমিটির মাধ্যমে নির্বাচন করা সম্ভব না। বর্তমান বায়রার কমিটি ভেঙে দিয়ে একজন প্রশাসকের মাধ্যমে নির্বাচন করা হোক। 

বায়রার সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেন, এই খাতে যেন কোনো সিন্ডিকেট না হয়, সেটার সংস্কার জরুরি। যারা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে। 

বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজ উল ইসলাম বলেন, আমরা চাই যোগ্য প্রশাসকের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক। যিনি যোগ্য, তিনি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবেন। যিনি ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App