×

অর্থনীতি

শেয়ারবাজারে দরপতন, ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৭:১০ পিএম

শেয়ারবাজারে দরপতন, ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্ষোভ

শেয়ারবাজারে দরপতন, ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্ষোভ। ছবি: ভোরের কাগজ

শেয়ারবাজারের অব্যাহত দরপতনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন একদল ক্ষুদ্র ব্যবসায়ী। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় লেনদেন শুরুর পর এসব ক্ষুদ্র ব্যবসায়ী রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধন পালন করেন।

গতকাল রবিবার (২৭ অক্টোবর) শেয়ারবাজারে বড় দরপতনের পর আজও (সোমবার) দরপতন ঠেকাতে ব্যর্থতার অভিযোগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ করেন, টানা দরপতনে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন লাখ লাখ বিনিয়োগকারী। অথচ পুঁজির নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিএসইসি। কিন্তু সরকার এবং নিয়ন্ত্রণ সংস্থা কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে এসেছেন।

আরো পড়ুন: শিল্প উপদেষ্টার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএসইসিও মনে করছে, চলতি দর পতন স্বাভাবিক নয়। কী কারণে দর পতন হচ্ছে, তা অনুসন্ধানে রবিবারই সংস্থার অতিরিক্ত পরিচালক সামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিনিয়োগে আস্থা ফেরাতে করণীয় নির্ধারণে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে ১০ কর্মদিবস সময় দেয়া হয়েছে।

পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবির বিনিয়োগ বাড়াতে আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য দ্রুত ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে আইসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ হাজার কোটি টাকার ঋণ পেতে সরকারি গ্যারান্টিপত্র দিতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র সফর শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দেশে ফেরার পরই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App