×

অর্থনীতি

রেমিট্যান্স বাড়াতে প্রয়োজন আরবি শিক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম

রেমিট্যান্স বাড়াতে প্রয়োজন আরবি শিক্ষা

ছবি: ভোরের কাগজ

রেমিট্যান্স বাড়াতে আরবি ভাষা শিক্ষা নেয়ার ওপর জনমত সৃষ্টি করা দরকার। মধ্যপ্রাচ্যে আমাদের দেশের শ্রমিকরা ভাষা না জানার কারণে অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আগামীতে যাতে আমাদের জনশক্তির অপচয় না হয় সেদিকে সবার খেয়াল রাখা দরকার বলে জানিয়েছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ। 

শনিবার (২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কুরআন প্রচার ফাউন্ডেশনের উদ্যোগে ‘মধ্যপ্রাচ্য কর্মসংস্থান বৃদ্ধি ও দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো অপরিহার্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, রেমিট্যান্স বাড়াতে আরবি ভাষা শিক্ষা নেয়ার ওপরে জনমত সৃষ্টি করা দরকার। মধ্যপ্রাচ্যে আমাদের দেশের শ্রমিকরা ভাষা না জানায় অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আগামীতে যাতে আমাদের জনশক্তির অপচয় না হয় সেদিকে সবার খেয়াল রাখা দরকার। মধ্যপ্রাচ্যে যাওয়া শ্রমিকদের ‘কাইফা হালুকা, আনা বিখায়ের’ শুধু এটুকু আরবি সেন্টেন্স জানলেই হবে না, একজন শ্রমিক যাতে আরবি বুঝতে ও বুঝাতে পারে পাশাপাশি লিখতে পারে সেটা জানা খুবই দরকার। এজন্য দেশ থেকেই আরবি ভাষা শিখিয়ে পড়িয়ে পাঠাতে হবে। যদি তা করা না হয় তাহলে মানবিক মর্যাদা, সামাজিক মর্যাদা এবং আর্থিক মর্যাদায়ও আমরা অন্যদের থেকে পিছিয়ে থাকবো।

তিনি বলেন, কারিগরী শিক্ষাবোর্ড অন্তত লাখ কোটি সার্টিফিকেটধারী লোক সৃষ্টি করেছে। সেই সার্টিফিকেটধারী লোকেরা বিদেশ হয়তো গিয়েছে বা যায়নি। যদি না যায়, তাহলে কেন যায়নি। অর্থাৎ আমাদের এখানে বড় একটা শুভঙ্করের ফাঁকি বা অপরিকল্পিত ব্যবস্থাপনা কাজ করেছে বলেই আজকে রেমিট্যান্স প্রাপ্তিতে এই দুর্গতি। অথচ এরাই আমাদের মানব সম্পদ। 

আরো পড়ুন: 'কৃষিপণ্য স্পেশাল' ট্রেন বন্ধ ঘোষণা

সাবেক এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের কর্মীরা মধ্যপ্রাচ্যে অধস্তনের অধস্তন হিসেবে কাজ করে। সবচেয়ে প্রতিবন্ধকতা হচ্ছে পাকিস্তানী ও শ্রীলঙ্কান বা অন্যরা হচ্ছে বাংলাদেশিদের বস। এটার অন্যতম কারণ ভাষা জানা। তারা ভাষা জানার কারণে মালিকদের কাছাকাছি যেতে পারলেও আমরা যেতে পারিনা, তাদের বুঝাতেও পারিনা। যে কারণে চাইলেও মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিকরা বড় কোনো পদে যেতে পারেন না।

তিনি আরো বলেন, জমিজমা বিক্রি করে শ্রমিকরা মধ্যপ্রাচ্যে গিয়েই টেনশনে পড়েন কিভাবে সেই টাকা তুলবেন। এরপর বিদেশে নানান চড়াই উৎরাই পেরিয়ে যখন দেশে ফিরেন আমাদের রেমিট্যান্স যোদ্ধা তখন বিমানবন্দরে তাদের সঙ্গে যে আচরণ করা হয় মনে হয়, একজন আসামি এসেছে। আমাদের এই মানবিক মূল্যবোধ, সামজিক মূল্যবোধগুলোর পরিবর্তন আনা দরকার।

ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বলেন, বাংলাদেশের অর্থনীতি মূলত তিনটি ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে। সেগুলো হলো- রেমিট্যান্স, গার্মেন্টস ও গ্রামীণ উন্নয়ন। 

আরো পড়ুন: ব্যাংকে সাইবার আক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে

তিনি বলেন, প্রবাসীদের বলা হয় রেমিট্যান্স যোদ্ধা। সত্যিকার অর্থে তারাই আসল যোদ্ধা। আমরা জাতিগতভাবে স্বাধীনতা লাভ করেছি। তবে অর্থনৈতিকভাবে এখনো স্বাধীনতা অর্জন করতে পারিনি। এজন্য বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকসহ অন্যান্যদের কাছে কম্প্রোমাইজ করতে হয়েছে। 

প্রবাসীরা যে কয় টাকার বেতনে চাকরি করে তার চেয়ে কয়েকগুণ বেশি অর্থ দেশে পাঠায়। তারা ওভারটাইম করে বাড়তি আয় করে। বৈদেশিক মুদ্রার পুরোটাই তারা দেশে পাঠায়। প্রবাসীরাই অর্থনৈতিক মুক্তিযোদ্ধা।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ কুরআন প্রচার ফাউন্ডেশন ও সাবেক উপ-প্রধান প্রকৌশলী বাংলাদেশ বিমান মো. তামজিদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, জাতীয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ই্নস্টিটিউটিট (নিপোর্ট), প্রাক্তন ইকোনোমিক কাউন্সিল ও মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস সৌদি আরব ড. মো. আবুল হাসান। 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপ-উপাচার্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে চেয়ারম্যান প্রফেসর ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, স্বতন্ত্র পরিচালক এবং চেয়ারম্যান, নির্বাহী কমিটি গ্লোবাল ইসলামী ব্যাংক নূরুল ইসলাম খলিফা, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App