×

অর্থনীতি

রাজধানীতে কম দামে যেসব স্থানে মিলবে ডিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম

রাজধানীতে কম দামে যেসব স্থানে মিলবে ডিম

রাজধানীর দুই সিটি করপোরেশনের ১৩টি স্থানে সুলভ মূল্যে মিলবে ডিম। ছবি: সংগৃহীত

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান জানিয়েছেন, আগামীকাল (রবিবার ১০ নভেম্বর) থেকে ঢাকার দুই সিটি করপোরেশনে ১৩টি সাবস্টেশনে সুলভ মূল্যে ডিম বিক্রি শুরু হবে। শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীতে বিএফডিসিতে ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

আলীম আখতার খান বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭টি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬টি স্থানে এ কার্যক্রম চলবে। এতে সুলভ মূল্যে ক্রেতারা ডিম কিনতে পারবেন বলে আশা করছি।

আসন্ন রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারের সুশাসন দরকার। ভোক্তাদের অনুকূলে কাজ করলেও তাদের অধিকার নিশ্চিতে যে কাজ করা প্রয়োজন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তা পরিপূর্ণভাবে করতে পারেনি বলেও মনে করেন আলীম আখতার খান।

আরো পড়ুন: স্মার্ট কার্ডে মিলবে টিসিবির পণ্য

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App