×

অর্থনীতি

সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের পেপার মিলে ভয়াবহ আগুন

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৮:০৫ এএম

সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের পেপার মিলে ভয়াবহ আগুন

মেঘনা গ্রুপের পেপার মিলে আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের পেপার ও পলপ তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।

আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ও পরে সোনারগাঁও ছাড়াও নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া ও বন্দর থেকে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট কাজ করছে।

রোববার (১৭ নভেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
 
ওই কারখানার এক শ্রমিক জানান, রাতের ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পরতে পারেন।আগুনের তীব্রতা এতো বেশি যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ। আগুন ছড়িয়ে পরছে এক ভবন থেকে আরেক ভবনে।

এই রিপোর্ট লিখা পর্যন্ত সোমবার (১৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা রাফি আল ফারুক ভোরের কাগজকে বলেন, আমরা ভোর ৫টায় খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট এবং পরে আগুনের তীব্রতা বাড়লে ৭টি ইউনিট প্রেরণ করি আগুন নেভাতে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App