×

অর্থনীতি

এক্সিম ব্যাংকের ২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:৩১ পিএম

এক্সিম ব্যাংকের ২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এক্সপোর্ট ইম্পোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ পিএলসি বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে। এটি ছেড়ে বাজার থেকে ২৫০ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে ৯৩২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যাংকটির বন্ড ইস্যু করার প্রস্তাব ট্রাস্টি সনদ জমা দেয়ার শর্ত সাপেক্ষে অনুমোদন করা হয়েছে।

রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ ক্যুপন মার্জিন যোগ হয়ে বন্ডটির রেট নির্ধারিত হবে। আন-সিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেট বন্ডটির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে ব্যাংকটি টায়ার-২ মূলধনের ভিত্তি আন্ডার ব্যাসেল III শক্তিশালী করবে। আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি অল্টার্নেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App