×

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে ফের দুদকের তলব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৬:১১ পিএম

বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে ফের দুদকের তলব

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে আগামী ৮ ও ৯ ডিসেম্বর ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুদকের উপপরিচালক (অনুসন্ধান টিমের লিডার) মো. ইয়াছির আরাফাতের স্বাক্ষর করা এক চিঠিতে এ তলব করেন।

এতে বলা হয়, গত ১১ নভেম্বর হাজির হয়ে বক্তব্য দেয়ার জন্য চিঠি পাঠানো হলেও বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তা হাজির হননি। তাই দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য বা লিখিত বক্তব্য দেয়ার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ করা হলো। নির্ধারিত সময় ও তারিখে হাজিরে ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্তে ওই কর্মকর্তাদের কোনো বক্তব্য নেই মর্মে পরিগণিত হবে এবং আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরীসহ অন্যান্যদের বিরুদ্ধে ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য মো. ইয়াছির আরাফাতকে টিম লিডার করে ৩ সদস্যের টিম গঠন করা হয়।

আরো পড়ুন: ২ লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App