×

অর্থনীতি

দাম বাড়িয়ে বাজারে ফিরলো সয়াবিন তেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ পিএম

দাম বাড়িয়ে বাজারে ফিরলো সয়াবিন তেল

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে ভোজ্যতেলের সরবরাহ সংকট সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

গত কয়েক দিন ধরে বাজারে বোতলজাত ভোজ্যতেলের সংকট চলছে। কিন্তু দাম বাড়ার একদিনের মধ্যেই বোতলজাত সয়াবিন তেলে বাজার সয়লাব। অবশ্য নতুন দরের তেল এখনও বাজারে না আসায় আগের দামেই তেল কিনতে পারছেন ক্রেতারা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬৭ টাকায়; আর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৮১৮ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, দাম বৃদ্ধির ঘোষণার পর ডিলাররা বাজারে তেলের সরবরাহ বাড়িয়েছে। তবে নতুন দামের তেল এখনো বাজারে ছাড়া হয়নি। ফলে আগের দামেই বিক্রি করছেন তারা।

বুধবার (১১ ডিসেম্বর) থেকে নতুন তেল বাজারে এলে ১৭৫ টাকা লিটার বিক্রি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর আগে, গত সোমবার (৯ ডিসেম্বর) সারাদেশে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়ানোর কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

 তিনি বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে ভোজ্যতেলের সরবরাহ সংকট সৃষ্টি হয়েছে। তাই দাম বাড়ানো হয়েছে।

আরো পড়ুন : সয়াবিন তেলের মূল্য যৌক্তিক পর্যায়ে স্থির করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App