×

অর্থনীতি

৫ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ব্যাংকের লেনদেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম

৫ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ব্যাংকের লেনদেন

ন্যাশনাল ব্যাংক। ছবি: সংগৃহীত

৫ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম। কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) মাইগ্রেশনের জন্য সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কোর ব্যাংকিং সিস্টেম মাইগ্রেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৪ জানুয়ারি পর্যন্ত ৫ দিন (২টি কর্মদিবসসহ) সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে চায় ব্যাংকটি।

আরো পড়ুন: দেশের রিজার্ভ বাড়লো

ন্যাশনাল ব্যাংকের এই আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ উক্ত ৫দিন ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App