×

অর্থনীতি

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ, যে আলাপ হলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:২৬ পিএম

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ, যে আলাপ হলো

ছবি: ভোরের কাগজ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমসটেক সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি পান্ডে। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে বাণিজ্য উপদেষ্টার সচিবালয়ের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় তারা বিমসটেককে আরো কার্যকর করতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কাজ করার লক্ষে গঠিত প্রতিষ্ঠানটি সহযোগী দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে। বিগত ২৭ বছরে অর্জন আশানুরূপ হয়নি। তবে সহযোগী দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি বিশেষ করে ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়ীদের পারস্পরিক বোঝাপড়া প্রতিষ্ঠানকে অধিক কার্যকর করতে ভূমিকা রাখতে পারে। 

আরো পড়ুন: মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি দিলো এনবিআর

এসময় বাণিজ্য উপদেষ্টা আঞ্চলিক বাণিজ্য দ্বিগুণ করতে বিমসটেককে একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানান।

বিমসটেক সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি বলেন, বিমসটেককে আরো কার্যকর করতে মিনিষ্ট্রিয়াল বৈঠকগুলো সাহায্য করবে। আঞ্চলিক পরিমন্ডলে এক্সপোর্ট, ইমপোর্ট ও বিনিয়োগ বৃদ্ধির জন্য মিনিষ্ট্রিয়াল বৈঠকগুলো ফলপ্রসূ করতে তিনি বাংলাদেশের সহযোগিতা চান।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App