×

অর্থনীতি

নিত্যপণ্যে ভ্যাট, প্রতিবাদে ইনসানিয়াত বিপ্লবের সংবাদ সম্মেলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:১৪ পিএম

নিত্যপণ্যে ভ্যাট, প্রতিবাদে ইনসানিয়াত বিপ্লবের সংবাদ সম্মেলন

ছবি : ভোরের কাগজ

নতুন অতিরিক্ত ভ্যাট ট্যাক্স জনজীবনে চলমান আর্থ-সামাজিক সংকট আরো ভয়াবহ করবে। শনিবার (১৮ জানুয়ারি) নিত্যপণ্যের ওপর নতুন করে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স আরোপের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইনসানিয়াত বিপ্লবের ঢাকা গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

নিত্যপণ্যের ওপর নতুন করে ভ্যাট ও ট্যাক্স আরোপের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবি জানিয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি ও নজিরবিহীন মূল্যস্ফীতির মধ্যে জনজীবনে চরম আর্থিক সংকটের মধ্যে নতুন করে ভ্যাট আরোপ প্রতিটি পরিবার ভয়াবহ সংকটে পড়বে।

অর্থবছরের মধ্যপথে নতুন করে ভোগ্যপণ্যের ওপর অতিরিক্ত ভ্যাট আরোপ অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনায় চরম ব্যর্থতা ও অর্থনীতি ব্যবস্থাপনায় ধ্বংসাত্মক পদক্ষেপ এবং জনগণের ওপর বিবেকহীন জুলুম বলে আল্লামা ইমাম হায়াত উল্লেখ করেন ।

ধর্মের নামে ধর্মের প্রকৃত শিক্ষার বিপরীত অধর্ম উগ্রবাদের পক্ষপাতদুষ্ট অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক প্রতিহিংসামূলক দেশবিরোধী চরিত্রের কারণে দেশ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় সকল দিকে মারাত্মক ধ্বংসাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছে উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, ক্ষমতাসীনদের প্রতিহিংসামূলক জনবিরোধী পদক্ষেপের কারণে শত শত কলকারখানা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে লাখ লাখ কর্মজীবী চাকরিচ্যুত হয়ে লাখ লাখ পরিবার মারাত্মক ধ্বংসের মধ্যে পড়ে গেছে ।

ক্ষমতাসীনদের অযোগ্যতা, অদক্ষতা ও দেশবিরোধী কার্যকলাপে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি এবং জনজীবনে চরম নিরাপত্তাহানিকর আতঙ্কজনক পরিস্থিতির কারণে দেশে বিনিয়োগ, উৎপাদন, উন্নয়ন ও অর্থনৈতিক গতিশীলতা বন্ধ হয়ে গেছে উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, নতুন করে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স বৃদ্ধি প্রতিটি পণ্যের দাম আরো বৃদ্ধি পাবে এবং চুরি ডাকাতি লুটতরাজ অরাজকতা নিরাপত্তাহীনতা আরো ভয়ংকর আকার ধারণ করবে।

সংবাদ সম্মেলনে সম্প্রতি পাহাড়ি ছাত্র-ছাত্রীদের ওপর নিষ্ক্রিয় পুলিশের সামনেই ক্ষমতাসীন সমন্বয়ক চক্রের অংশ রাজাকার জামায়াত-শিবির জঙ্গিবাদের হিংস্র পাশবিক হামলাকে স্বৈরাচারী ফ্যাসিবাদী সন্ত্রাস বলে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান তীব্র নিন্দা জানান।

সকল স্বৈরাচারী ফ্যাসিবাদী জঙ্গিবাদী একক গোষ্ঠীবাদী সন্ত্রাসবাদী স্বৈররাজনীতির ধ্বংসাত্মক গ্রাস থেকে জীবন-দেশ-ধর্ম-গণতন্ত্র-মানবাধিকার ও জননিরাপত্তা রক্ষায় জনগণকে মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আল্লামা ইমাম হায়াত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App