×

অর্থনীতি

ঈদে আসছে নতুন টাকা, থাকছে না ব্যক্তির ছবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৪:৫১ পিএম

ঈদে আসছে নতুন টাকা, থাকছে না ব্যক্তির ছবি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাজারে আসছে নতুন টাকা। ইতোমধ্যে তা ছাপানো শুরু হয়েছে। তবে নতুন টাকায় থাকছে না কোনো ব্যক্তির ছবি।

শনিবার (২৪ মে) সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম উদ্বোধন শেষে এসব কথা জানান তিনি। 

ড. আহসান এইচ মনসুর বলেন, নতুন নোটে থাকছে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ঈদ বাজারে প্রথমে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসবে। 

টাঁকশাল সূত্র জানায়, ২০ টাকার নোট ছাপা প্রায় সম্পন্ন। আগামী সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের কাছে তা হস্তান্তর করা হবে। পরে ৫০ ও ১০০০ টাকার নোট বাংলাদেশ ব্যাংককে বুঝিয়ে দেবে টাঁকশাল। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে আসছে।

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে গভর্নর বলেন, পাচারকৃত অর্থ ফ্রিজ করায় অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App