×

অর্থনীতি

কবে থেকে মিলবে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট, জানা গেলো

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৬:৫০ পিএম

কবে থেকে মিলবে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট, জানা গেলো

ছবি: সংগৃহীত

আগামী ১ জুন নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার নোট ছাড়া হচ্ছে।

প্রথম দিন কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে সীমিত পরিসরে সেগুলো ছাড়া হবে। পরে ঢাকার কয়েকটি বাণিজ্যক ব্যাংকের শাখার মাধ্যমে তা ছাড়ার পরিকল্পনা রয়েছে।

প্রতি বছর ঈদের আগে নতুন নোট বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এবার নতুন নোট ও ডিজাইন নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ঈদুল ফিতরকে কেন্দ্র করে বরাবরই নতুন নোটের চাহিদা থাকে। তবে গত রমজানের ঈদে তা বাজারে ছাড়েনি কেন্দ্রীয় ব্যাংক। 

মূলত জুলাই বিপ্লবের পর টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে বিতর্ক শুরু হয়। এরপর আগের ডিজাইনের টাকা বাজারে ছাড়ার কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর কাছে যে নতুন নোট গচ্ছিত ছিল তাও বাজারে দিতে নিষেধ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ঈদুল আজহার আগে শুধু ২০, ৫০ ও ১০০০ টাকার নোট বাজারে আসছে। এছাড়া ৫, ১০, ১০০, ২০০ ও ৫০০ টাকার নতুন ডিজাইনের নোট ছাপা শুরু হবে ঈদের পর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App