×

অর্থনীতি

মোবাইল আমদানিতে শুল্ক কমলো, দাম কমার আশা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম

মোবাইল আমদানিতে শুল্ক কমলো, দাম কমার আশা

ছবি : সংগৃহীত

মোবাইল ফোনের দাম সাধারণ ক্রেতার ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি বড় পরিসরে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস ডিউটি কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। 

পাশাপাশি দেশীয় মোবাইল উৎপাদন ও সংযোজন শিল্পকে সহায়তা দিতে উপকরণ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে এনবিআর থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ।

এনবিআর জানায়, কাস্টমস ডিউটি হ্রাসের ফলে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য মোট আমদানি শুল্ক প্রায় ৬০ শতাংশ কমেছে। একই সঙ্গে দেশীয় মোবাইল সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সে লক্ষ্যেই উপকরণ আমদানিতে শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে উপকরণ আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক প্রায় ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।

সংস্থাটি আরো জানায়, নতুন শুল্ক কাঠামোর ফলে ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানি করা প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা কমবে। একই মূল্যের দেশে সংযোজিত মোবাইল ফোনের দাম কমতে পারে প্রায় দেড় হাজার টাকা।

মোবাইল ফোন ও এর উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে এবং ডিজিটাল সেবা গ্রহণ আরো সহজ হবে বলে আশা করছে সরকার। জনগণের জন্য মোবাইল ফোনের দাম সহনীয় রাখতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এনবিআর।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

ভারতে ‘শান্তি’ চায় বাংলাদেশ

দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে

সারজিস আলম দেশের মানুষ তারেক রহমানকে লাল কার্ড দেখাবে

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App