×

অর্থনীতি

পাকিস্তান থেকে ট্রেনের বগি ও ওয়াগন কিনতে চায় বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম

পাকিস্তান থেকে ট্রেনের বগি ও ওয়াগন কিনতে চায় বাংলাদেশ

ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ মনোযোগ দেয় অন্তর্বর্তী সরকার। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন অনেকটাই উষ্ণ। এরই মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বেশ কিছু চুক্তি ও সমঝোতা হয়েছে দুই দেশের মধ্যে।

ক্রমবর্ধমান এই সম্পর্কের ধারাবাহিকতায় এবার পাকিস্তান থেকে ট্রেনের বগি ও মালবাহী ওয়াগন কেনার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদন অনুযায়ী, উচ্চপদস্থ এক কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ এবং লাহোরের মুঘলপুরাতে অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারিজ ফ্যাক্টরি ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। সেখানে তারা ট্রেনের বগি, ওয়াগনসহ অন্যান্য সরঞ্জাম তৈরির কার্যক্রম সরাসরি দেখেন।

পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন।

আরো পড়ুন : স্বর্ণের দাম বড় পতন, ভরি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা

সেখানকার প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি পুরো ওয়ার্কশপের কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং রেলওয়ের চলমান প্রকল্প সম্পর্কে বাংলাদেশের প্রতিনিধি দলকে অবহিত করেন। এ সময় ওয়ার্কশপের কাজ নিয়ে নির্মিত একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রও তাদের দেখানো হয়।

পরবর্তীতে প্রতিনিধি দলকে মুঘলপুরার লোকোমোটিভ বা ইঞ্জিন ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়, যেখানে ইঞ্জিন উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

বাংলাদেশের প্রতিনিধিরা বলেন, এই সফর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিফলন।

উল্লেখ্য, পাকিস্তান রেলওয়ে বর্তমানে শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনাসহ চারটি দেশে ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে।

পাকিস্তান রেলওয়ের কর্মকর্তা নাসির খালিলি জানান, শিগগিরই বাংলাদেশের রেলওয়ের একটি বিশেষজ্ঞ দল পাকিস্তান সফর করবে এবং প্রযুক্তিগত বিষয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করবে।

ডনকে তিনি বলেন, বাংলাদেশ ওয়াগন ও বগি কেনার বিষয়ে ভারতের সঙ্গেও আলোচনা করছে, তবে পাকিস্তানের প্রতিও আগ্রহ দেখিয়েছে ঢাকা।

এদিকে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রেলওয়ে-টু-রেলওয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, এ ধরনের সহযোগিতা উভয় দেশের জন্যই লাভজনক হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App