×

অর্থনীতি

আব্দুল আউয়াল মিন্টুর স্থলাভিষিক্ত

ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:৩২ পিএম

ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন

ছবি: মেলিতা মেহজাবিন

ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান হয়েছেন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মেলিতা মেহজাবিন। পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর স্থলাভিষিক্ত হলেন তিনি।

সোমবার (২ মার্চ) ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা তথ্য অনুযায়ী, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভায় এ সিদ্ধান্ত হয়।

মন্ত্রী হওয়ায় সকল লাভজনক প্রতিষ্ঠান থেকে সড়ে দাঁড়ানোর বাধ্যবাধকতা থাকায় ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে সড়ে দাঁড়ান মিন্টু।

ব্যাংকটির জনসংযোগ বিভাগের একজন কর্মকর্তা জানান, চেয়ারম্যান পদে পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট সকল নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করা হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পোদ্যোক্তা এসিআই লিমিটেডের চেয়ারম্যান আনিস উদ দৌলার কন্যা মেলিতা ন্যাশনাল ব্যাংকের পাশাপাশি গ্রামীণফোন লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা মেলিতা মেহজাবিন একজন কমনওয়েলথ স্কলার এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে পিএইচডি ডিগ্রিধারী। ২০০৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং এখনো শিক্ষাদান ও গবেষণায় নিয়োজিত আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App