×

অর্থনীতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ জানালো মালিক সমিতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৬ এএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ জানালো মালিক সমিতি

ফাইল ছবি

দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয়ের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। বিশ্ববাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার যে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে, তাকে যৌক্তিক আখ্যা দিয়ে সংগঠনটি জানিয়েছে, এই পদক্ষেপের ফলে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।

রোববার (১৯ এপ্রিল) এক আনুষ্ঠানিক বার্তায় সমিতির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বার্তায় মালিক সমিতি উল্লেখ করেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে দাম পুনর্নির্ধারণ করা একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এই মূল্যবৃদ্ধির ফলে জ্বালানি তেলের অবৈধ মজুত প্রবণতা অনেকাংশেই হ্রাস পাবে বলে তারা মনে করছে। একইসঙ্গে, নতুন এই দাম নির্ধারণের মাধ্যমে জ্বালানি বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলেও সংগঠনটি প্রত্যাশা ব্যক্ত করেছে।

উল্লেখ্য, সরকার শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি তেলের নতুন দর ঘোষণা করেছে। সেই নির্দেশনা অনুযায়ী, আজ রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা। 

উল্লেখ্য, মূল্যবৃদ্ধির আগে ভোক্তা পর্যায়ে ডিজেল ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা লিটার দরে বিক্রি হতো। সরকারের এই নতুন দর আজ থেকে কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই মালিক সমিতি তাদের সন্তুষ্টির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম দিনে ৪৪৫৭ জন হজযাত্রী সৌদিতে পৌছেছেন

প্রথম দিনে ৪৪৫৭ জন হজযাত্রী সৌদিতে পৌছেছেন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৩৪৬৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৩৪৬৮

কাল থেকে খুলছে দুবাইয়ের জনপ্রিয় ‘গ্লোবাল ভিলেজ’

কাল থেকে খুলছে দুবাইয়ের জনপ্রিয় ‘গ্লোবাল ভিলেজ’

জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ

জয়-পলকের বিরুদ্ধে বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App