×

অর্থনীতি

পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৩৮ পিএম

পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে রোববার (১০ মে) একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, প্রতিটি ব্যাংককে এ কার্যক্রমের জন্য একজন সমন্বয়কারী কর্মকর্তা নিয়োগ দিতে হবে এবং তার নাম, পদবি ও মোবাইল নম্বর আগামী ১৭ মে’র মধ্যে বাংলাদেশ ব্যাংকে ই-মেইলে পাঠাতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোন পশুর হাটে কোন ব্যাংক দায়িত্ব পালন করবে, তাও নির্ধারণ করে দিয়েছে। ঢাকার বাইরের হাটগুলোর দায়িত্ব সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংক অফিস নির্ধারণ করবে।

নির্দেশনায় আরও বলা হয়, ঈদের আগের রাত পর্যন্ত অনুমোদিত পশুর হাটগুলোতে বিরতিহীনভাবে নোট যাচাই সেবা চালু রাখতে হবে। যেসব এলাকায় বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে বিভিন্ন ব্যাংকের দায়িত্ব বণ্টন করবে সোনালী ব্যাংক।

রাজধানীর বিভিন্ন হাটে দায়িত্ব পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ডাচ্-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক, সিটি ব্যাংক, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকসহ আরও বেশ কয়েকটি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সুষ্ঠু লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলো স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারবে। পাশাপাশি কোনো জাল নোট শনাক্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক ২

চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক ২

খাল খনন প্রকল্পে অনিয়ম বরদাশত করা হবে না

সংস্কৃতি প্রতিমন্ত্রী খাল খনন প্রকল্পে অনিয়ম বরদাশত করা হবে না

নাটোরে বিদেশি পর্যটকদের হয়রানি, দুই টিকটকার গ্রেপ্তার

নাটোরে বিদেশি পর্যটকদের হয়রানি, দুই টিকটকার গ্রেপ্তার

হান্টাভাইরাসে আক্রান্ত ১৪ নাগরিককে উদ্ধার

হান্টাভাইরাসে আক্রান্ত ১৪ নাগরিককে উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App