×

অর্থনীতি

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৫৭ পিএম

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আরো এক জাহাজ আসছে

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল নিয়ে আসছে আরও একটি জাহাজ।

সোমবার (১১ মে) বাংলাদেশ সময় সন্ধ্যায় এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি ফসিল’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হওয়ার তথ্য দিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

সরকারের জ্বালানি তেল আমদানির তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান বিএসসির এমডি বলেন, বাংলাদেশ সময় দুপুরে ফুজাইরাহ বন্দরে জাহাজটিতে তেল ভরা শেষ হয়। আগামী ২৩ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছার কথা বলে জানান তিনি।

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া‘ নামে আরেকটি অয়েল ট্যাংকার কুতুবদিয়া চ্যানেলে আসে।

ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার দেশগুলোতে অস্থিরতা তৈরি হলে এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে ১৮ ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশে অপরিশোধ তেল আসা বন্ধ হয়ে যায়।

এতে অপরিশোধিত তেলের সংকট দেখা দিলে ১৪ এপ্রিল থেকে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইর্স্টান রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম ‘প্রায় বন্ধ‘ হয়ে যায়।

‘এমটি নিনোনিয়া’ গত ৬ মে তেল নিয়ে আসার পর শুক্রবার সকাল থেকে ইর্স্টান রিফাইনারি পুরোদমে উৎপাদন শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দ্য নিউজ’ এর মাদার প্রতিষ্ঠান সিম্প্লেক্স ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে ২৫০০ কোটি টাকার সমঝোতা স্বাক্ষর

‘দ্য নিউজ’ এর মাদার প্রতিষ্ঠান সিম্প্লেক্স ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে ২৫০০ কোটি টাকার সমঝোতা স্বাক্ষর

ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি

ভোরের কাগজ সাংবাদিকের পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি

শাহজালাল ও শাহপরান মাজারের টাকার হিসাব চাইলেন ডিসি

শাহজালাল ও শাহপরান মাজারের টাকার হিসাব চাইলেন ডিসি

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App