×

অর্থনীতি

বছরে ৮ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে ‘মেটা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:৩৩ পিএম

বছরে ৮ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে ‘মেটা’

ছবি: ইন্টারনেট

সামাজিক ও ব্যাক্তিগত যোগাযোগে বহুল ব্যবহৃত ইন্টারনেট ভিত্তিক বেশ কয়েকটি মাধ্যমের মালিকানা প্রতিষ্ঠান ‘মেটা’ বাংলাদেশ থেকে প্রতি বছর ৮ হাজার কোটি টাকারও বেশি আয় করছে বলে দাবি করেছেন এদেশের তথ্যপ্রযু্ক্তি বিশেষজ্ঞরা।

শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘টেলিকম খাতে নতুন সরকারের ভিশন’ শীর্ষক সেমিনারে এমন তথ্য উঠে আসে। সেমিনারটির আয়োজক ছিলো টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, থ্রেডসসহ বেশ কয়েকটি সামাজিক মাধ্যম ও যোগাযোগ পরিষেবার মালিক প্রতিষ্ঠান এই ‘মেটা’।

সংগঠনের সভাপতি সমীর কুমার দে’র সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 

সেমিনারে আলোচক ব্যারিস্টার শাহেদ আলম বলেন, ‘দেশে বর্তমানে প্রায় ৭ কোটি ৩০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন। প্রতি ব্যবহারকারীর কাছ থেকে গড়ে ১৫ ডলার আয় করে মেটা। সেই হিসেবে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির আয় দাঁড়ায় প্রায় ৭০ কোটি ডলার, যা তাদের নিজস্ব হিসাব অনুযায়ী নির্ধারিত।’

বাংলাদেশের অর্থনীতিতে মেটা প্রতিষ্ঠানের দৃশ্যমান কোনো অবদান নেই বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, সরকার ৫জি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গ্রামীণ পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে। একইসঙ্গে আগামী পাঁচ বছরে এই খাতে প্রায় এক কোটি কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সেমিনারে আরো আলোচনা করেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান এমদাদ উল বারী, মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর মহাসচিব মোহাম্মদ জুলফিকার, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীর, বাংলাদেশ কম্পিটিশন কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর অধ্যাপক ড. লুৎফা আক্তার এবং বাংলালিংকেরর হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স তাইমুর রহমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স প্রধান সাহেদ আলম। আর স্বাগত বক্তব্য দেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সহস্রাধিক ড্রোন ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলা

সহস্রাধিক ড্রোন ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনের হামলা

ইশরাককে পদত্যাগ করতে বললেন প্রধানমন্ত্রী

ইশরাককে পদত্যাগ করতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App