×

অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, দেশে ভরি কত?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:১৭ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে, দেশে ভরি কত?

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। দিনের শুরুতে দাম দেড় মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও পরে তা আংশিকভাবে ঘুরে দাঁড়ায়। তবে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ বাড়ায় স্বর্ণের দামের ঊর্ধ্বগতি সীমিত ছিল।

সোমবার (১৮ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৫২ দশমিক ৫৯ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের মধ্যে এটি ৩০ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল। অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৫৫৭ ডলারে নেমে আসে।

জেফারিজ মালিকানাধীন ট্রাডু ডটকমের সিনিয়র মার্কেট বিশ্লেষক নিকোস তজাবোরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এ বছর যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা নেই বললেই চলে। বরং সুদহার বৃদ্ধির আশঙ্কা বাড়ছে। ফলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে।’

বিনিয়োগকারীদের চাহিদা কমে যাওয়ায় বিভিন্ন ব্যাংক স্বল্পমেয়াদে স্বর্ণের মূল্য সংক্রান্ত পূর্বাভাস কমাতে শুরু করেছে। এর মধ্যে অন্যতম বড় ঋণদাতা প্রতিষ্ঠান জেপি মরগান ২০২৬ সালের গড় স্বর্ণমূল্যের পূর্বাভাস প্রতি আউন্সে ৫ হাজার ৭০৮ ডলার থেকে কমিয়ে ৫ হাজার ২৪৩ ডলারে নামিয়েছে।

অন্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬ দশমিক ৫২ ডলারে দাঁড়ায়। আর প্লাটিনামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৯৬৯ দশমিক ৯০ ডলারে নেমে আসে। তবে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৪১৫ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে এখন প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App