×

অর্থনীতি

পেঁপের দামেও অস্বস্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:১৯ পিএম

পেঁপের দামেও অস্বস্তি

ছবি : সংগৃহীত

একসময় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সাশ্রয়ী সবজি হিসেবে পরিচিত ছিল পেঁপে। মৌসুমে ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হওয়া এই সবজির দাম এখন রাজধানীর বাজারে কেজিপ্রতি ১০০ টাকায় পৌঁছেছে। ফলে সাধারণ ক্রেতাদের কাছে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন দামে পেঁপে কিনতে হচ্ছে।

শুক্রবার (২২ মে) রাজধানীর রামপুরা, মালিবাগ, মেরাদিয়া ও বনশ্রীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে দেখা যায়, অন্যান্য সবজির পাশাপাশি পেঁপের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে। রান্নার কাজে ব্যবহৃত হলেও স্বাদের কারণে পেঁপের চাহিদা তুলনামূলক কম। তবুও এখন অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে এই সবজি।

রামপুরা বাজারে পেঁপে কিনতে আসা বেসরকারি চাকরিজীবী মিরাজ উদ্দিন বলেন, “পেঁপে তো আগে গরিব মানুষের তরকারি হিসেবে পরিচিত ছিল। এখন এটাও যদি ১০০ টাকা হয়, তাহলে মানুষ খাবে কী? প্রতিদিনই বাজারে নতুন দামের ধাক্কা লাগছে।”

মালিবাগ বাজারের ক্রেতা বেবি আক্তার বলেন, “বাচ্চাদের জন্য মাঝে মাঝে পেঁপে রান্না করি। এখন এক কেজি কিনতেই ১০০ টাকা লাগছে। পুরো বাজারই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।”

সবজি বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। মেরাদিয়া বাজারের বিক্রেতা রিয়াদ হোসেন বলেন, এখন পেঁপের মৌসুম প্রায় শেষের দিকে। পাইকারি বাজারে বেশি দামে কিনতে হওয়ায় খুচরায়ও দাম বেড়েছে।

বনশ্রী এলাকার আরেক বিক্রেতা জুবায়ের বলেন, আগে যেটি ১৫-২০ টাকায় বিক্রি হতো, এখন সেটিই ১০০ টাকায় বিক্রি হচ্ছে। পরিবহন খরচ ও সরবরাহ সংকটও দাম বাড়ার অন্যতম কারণ।

ক্রেতাদের অভিযোগ, নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, মানুষের আয় সে হারে বাড়ছে না। ফলে সাধারণ মানুষের জন্য প্রতিদিনের বাজার করা কঠিন হয়ে পড়েছে। তাদের মতে, বাজার তদারকির ঘাটতি ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App