×

অর্থনীতি

২৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:৫২ পিএম

২৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। চলতি মে মাসের প্রথম ২৩ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে মোট রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ হাজার ৩০৭ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি প্রায় ৪১ দশমিক ৩১ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৫ সালের মে মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৬ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে প্রবাসী আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু ২৩ মে একদিনেই দেশে এসেছে ১৭ কোটি ৩৬ লাখ ডলারের রেমিট্যান্স।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৩০ কোটি ৯ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ হাজার ৬৬৪ কোটি ৩৪ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ২৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, বৈধ পথে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি এবং ঈদকে ঘিরে প্রবাসীদের বাড়তি অর্থ পাঠানোর প্রবণতার কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

এর আগে গত এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার। আর মার্চ মাসে আসে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড হয়।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। একই বছরের ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার। চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যান্স আসে ৩১৭ কোটি ডলার, যা দেশের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ মাসিক প্রবাসী আয় হিসেবে বিবেচিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ রাতে স্পেন-ফ্রান্স লড়াইয়ে ফাইনালের টিকিট কার?

আজ রাতে স্পেন-ফ্রান্স লড়াইয়ে ফাইনালের টিকিট কার?

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা

রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা

দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App