×

অর্থনীতি

৩৫ হাজার ৭৯৮ মিলিয়ন ডলারে দেশের রিজার্ভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:০৩ পিএম

৩৫ হাজার ৭৯৮ মিলিয়ন ডলারে দেশের রিজার্ভ

ছবি : সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরো প্রবৃদ্ধি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা প্রায় ৩৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের সমান।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ (BPM-6) পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগের দিন, অর্থাৎ ২২ জুন দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী নিট রিজার্ভ নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দেওয়ার পর যে অর্থ অবশিষ্ট থাকে, সেটিই প্রকৃত বা নিট রিজার্ভ হিসেবে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান

আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান

আখাউড়ায় পার্টনার কংগ্রেস ও ফলমেলা অনুষ্ঠিত

আখাউড়ায় পার্টনার কংগ্রেস ও ফলমেলা অনুষ্ঠিত

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

বিপৎসীমার উপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

বিপৎসীমার উপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App