×

অর্থনীতি

দেশে বাজারে কমল স্বর্ণের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৪২ এএম

দেশে বাজারে কমল স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন এসেছে। প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

সোমবার (২৯ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সোমবার সকাল ১০টা থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে। এর আগে সর্বশেষ গত ২৭ জুন স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন : বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে। এছাড়া স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

চলতি বছরে এ নিয়ে ৮৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার দাম বেড়েছে, ৪১ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এবার মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এবার মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...

রিল বানাতে রাস্তায় শুয়ে পড়লেন তরুণী, অতঃপর...

দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, মারা গেল ১৫ কোটি টাকার মাছ

দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন সংকট, মারা গেল ১৫ কোটি টাকার মাছ

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App