×

অর্থনীতি

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত

‘বাংলা কিউআর’ ব্যবহার করে পণ্য ও সেবার মূল্য পরিশোধে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে ব্যাংক বা সেবাদাতা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে ন্যূনতম ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) আদায় করতে পারবে। এ হারের মধ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত থাকবে।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিম পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগের নির্দেশনা (পিএসডি সার্কুলার নং-২/২০২৫)-এর অন্যান্য ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত থাকবে। তবে বাংলা কিউআরের মাধ্যমে ব্যাংক হিসাব, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড এবং বিকাশ, রকেটসহ এমএফএস ও পিএসপির মাধ্যমে পরিচালিত মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে এই ন্যূনতম ১ শতাংশ এমডিআর কার্যকর হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, ডিজিটাল লেনদেন সম্প্রসারণের স্বার্থে কোনো অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান চাইলে নিজস্ব উদ্যোগে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম, প্রমোশনাল ক্যাম্পেইন কিংবা বিশেষ ছাড়ের অফার পরিচালনা করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে

প্রেমের শুরুতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

প্রেমের শুরুতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা!

রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা!

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App