×

অর্থনীতি

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

ছবি : সংগৃহীত

আল-আরাফাহ ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব আবারও উদ্যোক্তা পরিচালকদের হাতে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক পূর্বের ১২ জন উদ্যোক্তা পরিচালক এবং দুইজন স্বতন্ত্র পরিচালককে নিয়ে ১৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে।

বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন পরিচালনা পর্ষদে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ স্থান পেয়েছেন।

এ ছাড়া পর্ষদে রয়েছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, এনায়েত উল্লাহ, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী এবং কেওয়াই স্টিল মিলসের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টের পর ব্যাংকটি পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। সে সময় কেন্দ্রীয় ব্যাংক আল-আরাফাহ ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে খাজা শাহরিয়ারকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। ওই পর্ষদের অন্য স্বতন্ত্র পরিচালক ছিলেন মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংক মোট ১৬টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছিল। এর মধ্যে আল-আরাফাহ ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় উদ্যোক্তা পরিচালকদের কাছে পরিচালনার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অন্য যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল, সেগুলোর ক্ষেত্রে উদ্যোক্তাদের অনেকের অবস্থান বা কার্যকর উপস্থিতি পাওয়া যায়নি। তবে আল-আরাফাহ ব্যাংকের ক্ষেত্রে উদ্যোক্তারা সক্রিয় থাকায় এবং ব্যাংকের পরিস্থিতির উন্নতি হওয়ায় তাদের হাতে পুনরায় পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই গণঅভ্যুত্থান ছিল জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ

রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান ছিল জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ

ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনের সমাপ্তি

ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনের সমাপ্তি

বান্দাইখাড়া সেতুর পাশে ধস, দুর্ঘটনার আশঙ্কা

বান্দাইখাড়া সেতুর পাশে ধস, দুর্ঘটনার আশঙ্কা

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে রদবদল, নতুন দায়িত্ব পেলেন যারা

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে রদবদল, নতুন দায়িত্ব পেলেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App