×

অর্থনীতি

জ্বালানিমন্ত্রী

‘জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৯ পিএম

‘জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি’

ছবি: সংগৃহীত

প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের স্বার্থ বিবেচনায় মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (১৭ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন: প্রতিশ্রুতি রক্ষা না করায় জ্বালানিমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার

মন্ত্রী বলেন, “সাধারণত গ্রামের একটি পরিবার মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে না। তাই গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী যেন অতিরিক্ত আর্থিক চাপের মুখে না পড়ে, সেদিক বিবেচনা করেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরো বলেন, সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু রাখা হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির প্রসঙ্গ তুলে বিদ্যুৎমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন। তিনি বলেন, “সৌরবিদ্যুৎ উৎপাদনে অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হয় না। এ প্রকল্প বাস্তবায়িত হলে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।”

শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি। আজ পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেয়নি—এটা কি আন্দোলনের বিষয় হলো?”

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App