×

অর্থনীতি

গ্যাসের তীব্র সংকট, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০১:৪৩ পিএম

গ্যাসের তীব্র সংকট, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের পাশাপাশি গ্যাসচালিত যানবাহন ব্যবহারকারীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় দীর্ঘ যানজট ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুটের বেশি হলেও জাতীয় গ্রিডে সরবরাহ করা যাচ্ছে প্রায় ২৭০ কোটি ঘনফুট। ফলে প্রতিদিনই ১১০ কোটি ঘনফুটের বেশি ঘাটতি তৈরি হচ্ছে। এর মধ্যে মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ হওয়ায় সংকট আরও তীব্র হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, টার্মিনালের ত্রুটি দ্রুত সমাধানের কাজ চলছে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আবাসিক, শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপের সমস্যায় পড়তে হবে।

গ্যাস সংকটের কারণে রাজধানীর বহু এলাকায় দিনের বেশির ভাগ সময় চুলায় গ্যাস মিলছে না। অনেক পরিবারকে গভীর রাতে রান্না করতে হচ্ছে। হোটেল-রেস্তোরাঁগুলোও বিকল্প জ্বালানিতে রান্না করছে। অন্যদিকে শিল্পাঞ্চলের অনেক কারখানায় প্রয়োজনীয় গ্যাসচাপ না থাকায় উৎপাদন কমে গেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এদিকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং কমিশন বৃদ্ধির দাবিতে সিএনজি ফিলিং স্টেশন মালিকরা আল্টিমেটাম দিয়েছেন। দাবি পূরণ না হলে লাগাতার ধর্মঘটেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উৎপাদনে পর্যাপ্ত গুরুত্ব না দিয়ে আমদানিনির্ভর নীতির কারণে বর্তমান সংকট আরও প্রকট হয়েছে। তাদের দাবি, দেশের স্থলভাগ ও সমুদ্রে দ্রুত নতুন গ্যাস অনুসন্ধান, বিদ্যমান ক্ষেত্রগুলোর উন্নয়ন এবং এলএনজির ওপর নির্ভরতা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বিশেষজ্ঞরা আরও বলেন, দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানো, দক্ষতা বৃদ্ধি এবং জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App