×

অর্থনীতি

এফএসআরইউতে কারিগরি ত্রুটি

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:৫৮ পিএম

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

ছবি : সংগৃহীত

দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ-ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) কারিগরি সমস্যায় পড়ায় জাতীয় গ্যাস গ্রিডে সাময়িকভাবে গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে।

এর ফলে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমে গেছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, সিএনজি স্টেশন এবং অন্যান্য শ্রেণির গ্রাহক গ্যাস সংকটে পড়েছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভাসমান এলএনজি টার্মিনালটির মেরামতকাজ ঠিক কবে শেষ হবে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সমস্যা সমাধানে বিভিন্ন দেশ থেকে আসা প্রকৌশলীরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাতে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “এফএসআরইউ কবে নাগাদ সচল হবে, সেটি এখনই বলা সম্ভব নয়। বিদেশি প্রকৌশলীরা কাজ করছেন। আগামীকাল একটি প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে। এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।”

গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন আবাসিক গ্রাহকরা। অনেক এলাকায় চুলায় গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কোথাও কোথাও অল্প আঁচে চুলা জ্বললেও রান্না করা সম্ভব হচ্ছে না। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ভোগান্তি তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানিতে ডুবে দাদা-নাতিসহ একই পরিবারের তিনজন নিহত

পানিতে ডুবে দাদা-নাতিসহ একই পরিবারের তিনজন নিহত

এনসিপিকে নিয়ে জামায়াতকে সতর্কবার্তা রাশেদ খানের

এনসিপিকে নিয়ে জামায়াতকে সতর্কবার্তা রাশেদ খানের

শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

শিক্ষামন্ত্রী শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App