×

অর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ ছাড়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম

কাঁচামরিচের কেজি ৩০০ ছাড়াল

ছবি : সংগৃহীত

রাজধানীর বাজারে শাক-সবজির পাশাপাশি অস্বাভাবিক হারে বেড়েছে কাঁচামরিচের দাম। কয়েক দিন ধরেই কেজিপ্রতি দাম ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহ কমে যাওয়ায় এখন তা ৩০০ টাকার গণ্ডিও পেরিয়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচামরিচ প্রতি কেজি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

বিক্রেতাদের ভাষ্য, টানা বৃষ্টিতে কাঁচামরিচ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে বাজারে অন্যান্য সবজির সরবরাহও কমে এসেছে। ফলে পাইকারি পর্যায় থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।

তারা জানান, বর্তমানে নতুন কাঁচামরিচ প্রতি কেজি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে আগের চালানের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে। অথচ মাত্র এক সপ্তাহ আগেও একই পণ্যের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে।

একজন সবজি বিক্রেতা বলেন, শুধু সবজি নয়, গত এক সপ্তাহে অনেক নিত্যপণ্যের দামই বেড়েছে। দাম বাড়ায় ক্রেতাদের সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডার সৃষ্টি হচ্ছে। তাঁর দাবি, বেশি দামে কিনে এনে কম দামে বিক্রি করা সম্ভব নয়।

অন্যদিকে বাজারে আসা ক্রেতারা বলছেন, কাঁচামরিচ দৈনন্দিন রান্নার অপরিহার্য উপকরণ হলেও বর্তমান দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। তাঁদের অভিযোগ, কাঁচামরিচের পাশাপাশি শাক-সবজির দামও বেশি। দুই-তিন ধরনের সবজি অল্প পরিমাণে কিনতেই ২০০ থেকে ২৫০ টাকা খরচ হয়ে যাচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়তি চাপ তৈরি করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সতর্ক করার পরও চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

ফায়ার সার্ভিস ডিজি সতর্ক করার পরও চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

বঙ্গভঙ্গ দিবসে বিএনপির কর্মসূচি না থাকায় জেডিপির ক্ষোভ

বঙ্গভঙ্গ দিবসে বিএনপির কর্মসূচি না থাকায় জেডিপির ক্ষোভ

আখাউড়ায় মন্দিরে চুরি, পণ্য উদ্ধার করে বুঝিয়ে দিলো পুলিশ

আখাউড়ায় মন্দিরে চুরি, পণ্য উদ্ধার করে বুঝিয়ে দিলো পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App