এনবিআরে বড় রদবদল
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে একসঙ্গে বদলি করে বিভিন্ন কর অঞ্চল ও সংশ্লিষ্ট দপ্তরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দীপক কুমার চক্রবর্তীকে কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১ এ, মোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ এবং মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-২২-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
আরও পড়ুন: ডিএমপিতে বড় রদবদল
মোহাম্মদ মঈনুল হাসানকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, ইভানা আফরোজ সাঈদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে, মুরাদ আহমেদকে যশোর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এ এবং মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-১ এ পদায়ন করা হয়েছে।
এ ছাড়া মাসুদুল করিম ভূঁইয়াকে ঢাকা কর অঞ্চল-১৮-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, হাছিনা আক্তারকে ঢাকা কর অঞ্চল-১৬-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে এবং রিগ্যান চন্দ্র দে-কে ঢাকা কর অঞ্চল-০৬-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে ঢাকা কর অঞ্চল-১৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
ফারজানা নাজনীনকে ঢাকা কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০১-এর আপিলাত রেঞ্জ-২ এ এবং সুলতানা হাবীবকে ঢাকা কর অঞ্চল-২২-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
কামরুল হাসানকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-১৮-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, শেখ মো. কামরুজ্জামানকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১৬-এর পরিদর্শী রেঞ্জ-১ এ এবং আরিফুল হককে ঢাকা কর আপিল অঞ্চল-০১-এর আপিলাত রেঞ্জ-২ থেকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে বদলি করা হয়েছে।
তানিয়া সুলতানাকে (চলতি দায়িত্ব) ঢাকা কর আপিল অঞ্চল-০৩-এর আপিলাত রেঞ্জ-২ থেকে ঢাকা কর অঞ্চল-২২-এর পরিদর্শী রেঞ্জ-২ এ, মো. মারুফ উল আবেদীনকে (চলতি দায়িত্ব) ফরিদপুর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০৩-এর আপিলাত রেঞ্জ-২ এ, মো. তানভীর মোর্শেদকে (চলতি দায়িত্ব) চট্টগ্রাম কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে এবং তাছলিমা ইসলামকে (চলতি দায়িত্ব) চট্টগ্রাম কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
চট্টগ্রাম কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে মুহা. রাশেদুল হাসানকে (চলতি দায়িত্ব) একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ এবং মো. সাইফুর রহমান রাসেলকে (সদ্য চলতি দায়িত্বপ্রাপ্ত) ঢাকা কর অঞ্চল-০১-এর পরিদর্শী রেঞ্জ-০৪ থেকে এনবিআরের আন্তর্জাতিক কর ইউনিটে বদলি করা হয়েছে।
মুসতবা ইশতিয়াক আহমদকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যুগ্ম কর কমিশনার থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০২-এর আপিলাত রেঞ্জ-১ এ, দীপক কুমার পালকে কর পরিদর্শন পরিদপ্তরের যুগ্ম মহাপরিচালক থেকে ঢাকা কর অঞ্চল-০৬-এর পরিদর্শী রেঞ্জ-২ এ এবং তরঙ্গ কুমার মন্ডলকে ঢাকা কর অঞ্চল-০৫-এর পরিদর্শী রেঞ্জ-০৩ থেকে নারায়ণগঞ্জ কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
ফারহানা শেখকে কর পরিদর্শন পরিদপ্তরের যুগ্ম মহাপরিচালক থেকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অমিত কুমার দাসকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে এবং মো. ফারজানুল ইসলামকে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের যুগ্ম পরিচালক থেকে কর পরিদর্শন পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।
সোনালী বিশ্বাসকে (সদ্য চলতি দায়িত্বপ্রাপ্ত) ঢাকা কর অঞ্চল-২৪-এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে ঢাকা কর অঞ্চল-০৯-এর পরিদর্শী রেঞ্জ-২ এ, প্রণব সরকারকে ঢাকা কর অঞ্চল-১৭-এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে রংপুর কর আপিল অঞ্চলের আপিলাত রেঞ্জ-১ এ এবং মো. আবুল কালাম আজাদকে ঢাকা কর অঞ্চল-১৫-এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে যশোর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
এ ছাড়া মোহাম্মদ দাউদ হোসেনকে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর আপিল অঞ্চল-০৬-এর আপিলাত রেঞ্জ-১ এ, মো. এনামুল কবিরকে কুমিল্লা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৩ থেকে ঢাকা বিসিএস (কর) একাডেমির পরিচালক হিসেবে এবং বাপন চন্দ্র দাসকে নোয়াখালী কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-২ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এ পদায়ন করা হয়েছে।
মহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-১ এ, মো. শফিউল ইসলামকে ঢাকা কর অঞ্চল-০২-এর পরিদর্শী রেঞ্জ-৩ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-০৬-এর পরিদর্শী রেঞ্জ-২ এ এবং এস এম গালিব ফারুককে (সদ্য চলতি দায়িত্বপ্রাপ্ত) ময়মনসিংহ কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-৪ থেকে পাবনা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এ বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন কর্মস্থলে আগে থেকে কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে। বদলি হওয়া কর্মকর্তাদের আগের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
