×

অর্থনীতি

খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

ছবি : সংগৃহীত

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। চলতি বছরের জুন শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তিন মাসে এই ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। একই সময়ে মোট ঋণের বিপরীতে শ্রেণিকৃত ঋণের হার বেড়ে হয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশ।

বুধবার (২ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৬ সালের মার্চ শেষে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। তখন মোট ঋণের মধ্যে শ্রেণিকৃত ঋণের হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ।

সে হিসাবে মার্চ থেকে জুন- এই তিন মাসে ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। একই সময়ে শ্রেণিকৃত ঋণের অনুপাত বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশীয় পয়েন্ট।

জুন শেষে দেশের ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই শ্রেণিকৃত ঋণে পরিণত হয়েছে। এতে ব্যাংক খাতের ঋণের মান এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App