×

অর্থনীতি

এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পিএম

এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা

ছবি : সংগৃহীত

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে একই ওজনের এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি নতুন এই মূল্য ঘোষণা করে। কমিশন জানিয়েছে, পুনর্নির্ধারিত দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৭২৭ টাকা। সাড়ে ১২ কেজির সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ৬৫২ টাকা।

এ ছাড়া ১৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৮২ টাকা, ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা এবং ২০ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৪২ টাকা।


বড় আকারের সিলিন্ডারের মধ্যে ২২ কেজির দাম ২ হাজার ৯০৭ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৩০৩ টাকা এবং ৩০ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ৩৩ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৫ টাকা।

বিইআরসি সাধারণত আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, সৌদি কনট্রাক্ট প্রাইসসহ আমদানি ও সংশ্লিষ্ট ব্যয়ের পরিবর্তন বিবেচনায় প্রতি মাসে এলপিজি এবং অটোগ্যাসের দাম সমন্বয় করে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App