×

অর্থনীতি

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ছবি : সংগৃহীত

দেশে নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি ১০ শলাকা নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা বা তার বেশি নির্ধারণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় নিম্নস্তরের সিগারেটের ন্যূনতম মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এ জন্য সিগারেটের দাম নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়।

সরকার জানিয়েছে, নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য প্রতিরোধ এবং এ খাত থেকে রাজস্ব ঘাটতি কমানোই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

কোন স্তরে কত দাম

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ১০ শলাকার সিগারেটের মূল্যস্তর অনুযায়ী দাম নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে শুধু নিম্নস্তরের সিগারেটের মূল্যসীমা ৩ টাকা বাড়ানো হচ্ছে।

নিম্নস্তর ৬২ টাকা ৬৫ টাকা ও তদূর্ধ্ব, মধ্যম স্তর ৯২ টাকা ৯২ টাকা ও তদূর্ধ্ব, উচ্চ স্তর ১৬০ টাকা ১৬০ টাকা ও তদূর্ধ্ব, অতি-উচ্চ/প্রিমিয়াম স্তর ২১০ টাকা ২১০ টাকা ও তদূর্ধ্ব।

অর্থাৎ, ৭ সেপ্টেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী শুধু নিম্নস্তরের সিগারেটের মূল্যসীমা ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হচ্ছে। মধ্যম, উচ্চ এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের নির্ধারিত মূল্য অপরিবর্তিত থাকছে।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ১০ শলাকার প্যাকেটে স্তরভেদে সিগারেটের দাম ২ থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। তখন নিম্নস্তরের সিগারেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করা হয়।

একই বৈঠকে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর রেয়াত দেওয়ার প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।

প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত এসব পণ্য আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, ভ্যাট, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হবে।

এ ছাড়া বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও সম্প্রসারণে একটি বিশেষ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রস্তাবিত চুক্তিটির মেয়াদ হবে ১০ বছর।

সরকারের আশা, এই চুক্তির মাধ্যমে হংকং থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে। পাশাপাশি দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App