×

অর্থনীতি

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে গবেষণা করবে এআইইউবি ও থ্রিলিফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে গবেষণা করবে এআইইউবি ও থ্রিলিফ

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনাগত কার্যক্রম, প্রযুক্তির ব্যবহার, সেবার মানোন্নয়ন ও নতুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে গবেষণা করবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিজনেস ইনকিউবেশন সেন্টার এবং প্রযুক্তি ও পেশাগত সেবাদাতা প্রতিষ্ঠান থ্রিলিফ টেকনোলজিস লিমিটেড। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতার আওতায় বিমানবন্দরের পরিচালনাগত কার্যক্রম, সহায়ক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর সেবা, ব্যবস্থাপনা ও ব্যবসায়িক সুযোগ নিয়ে গবেষণা এবং তথ্যভিত্তিক মূল্যায়ন করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এআইইউবির পক্ষে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন-ইন-চার্জ অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিজনেস ইনকিউবেশন সেন্টারের ডিরেক্টর-ইন-চার্জ ড. মুস্তাফা হাসান এবং ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান।

থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মো. তাজুল ইসলাম (রুমেল), পরিচালক (টেকনোলজিস অ্যান্ড সিকিউরিটি) ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক মো. শাফায়েত বিন আব্দুল্লাহ এবং পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ও টাইমস পিআরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজানুর রহমান সোহেল।

অনুষ্ঠানে বিমানবন্দরের কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার, সেবার মানোন্নয়ন, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে গবেষণাভিত্তিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিমানবন্দরকেন্দ্রিক সহায়ক সেবা ও ব্যবসায়িক সুযোগের সম্ভাব্যতা যাচাইয়ে দুই প্রতিষ্ঠানের সহযোগিতার বিষয়টিও আলোচনায় আসে।

এই অংশীদারত্বের মাধ্যমে এআইইউবির একাডেমিক ও গবেষণাগত সক্ষমতার সঙ্গে থ্রিলিফ টেকনোলজিসের প্রযুক্তিগত জ্ঞান ও শিল্পখাতের অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর পরিকল্পনা রয়েছে। এর আওতায় জ্ঞান বিনিময়, প্রয়োগভিত্তিক গবেষণা এবং বিমানবন্দর অবকাঠামোর পরিচালনাগত চ্যালেঞ্জ মোকাবিলায় সমাধান অনুসন্ধান করা হবে।

দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বেসামরিক বিমান চলাচল ও অবকাঠামো উন্নয়ন খাতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের সম্ভাবনা চিহ্নিত করতে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সমঝোতা স্মারকটি ভবিষ্যৎ সহযোগিতা, পরিচালনাগত গবেষণা ও যৌথ মূল্যায়নের ভিত্তি হিসেবে কাজ করবে। তবে নির্দিষ্ট প্রকল্পে অংশগ্রহণ, বাণিজ্যিক চুক্তি ও বাস্তবায়ন কার্যক্রম সংশ্লিষ্ট মূল্যায়ন, পারস্পরিক সমঝোতা এবং প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

বাড়িতে মাদকসহ ৮৫ নারী-পুরুষ আটক অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি

সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে গবেষণা করবে এআইইউবি ও থ্রিলিফ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে গবেষণা করবে এআইইউবি ও থ্রিলিফ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App