প্রিন্ট: ২২ অক্টোবর ২০২৬, ১২:২৫ এএম
আরো পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:১৯ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গমের মধ্যে এই পরিমাণ গম ইতোমধ্যে দেশে এসেছে।
বুধবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে দূতাবাস জানায়, বাংলাদেশের কেনা ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গমের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন উচ্চমানের গম ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রের এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্ব আরও জোরদার করতেও ভূমিকা রাখবে।
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি চট্টগ্রাম বন্দর খাদ্যনিরাপত্তা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য মার্কিন দূতাবাস
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন