×

অর্থনীতি

নগদের ৫১ শতাংশ শেয়ার নিচ্ছে ডাক বিভাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৫:৫২ পিএম

নগদের ৫১ শতাংশ শেয়ার নিচ্ছে ডাক বিভাগ

ফাইল ছবি

মোবাইল ভিত্তিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর ৫১ শতাংশ শেয়ারের মালিকানা নিতে যাচ্ছে ডাক বিভাগ। অবশিষ্ট ৪৯ শতাংশ শেয়ার রয়ে যাবে বেসরকারি খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে। পাশাপাশি থাকবে বিদেশি অংশগ্রহণও। মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে আলোচনাকালে নগদের উদ্যোক্তা ও কর্মকর্তারা এসব তথ্য জানান।

ডাক বিভাগের সাথে কোম্পানিটির নাম কিভাবে ব্যবহার করছে এমন প্রশ্নের জবাবে তারা বলেন, এতদিন কেবল নগদের মুনাফার ৫১ শতাংশ পেত ডাক বিভাগ। কিন্তু মালিকানা ও পরিচালনায় কোনো ধরনের অংশগ্রহণ ছিল না। নগদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ বলেন, সরকার নগদের ৫১ শতাংশ শেয়ার নেবে। এই প্রক্রিয়া অবশ্য শুরু হয়েছে। কেবল আইন মন্ত্রণালয়ে যাচাইবাছাইয়ের অপেক্ষায় রয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে নগদকে চূড়ান্ত অনুমোদন দিবে বাংলাদেশ ব্যাংক।

শেয়ারে সোনালী ব্যাংক থাকছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সোনালী ব্যাংকের প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি। ব্যাংকটি যে পরিমান অর্থ বিনিয়োগ করতে চেয়েছে, তা খুবই কম। তিনি জানান, যখন ৮০ কোটি লেনদেন ছিল, তখন নগদের ভ্যালুয়েশন ছিল প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। এখন লেনদেন ৪০০ কোটি টাকা, স্বাভাবিকভাবেই ভ্যালুয়েশনও বেড়েছে পাঁচ গুণ।

আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাব্যবস্থাপক জাকির হোসেন নুর, নগদের অন্যতম মালিক ও সাপ্লাইচেইন ম্যানেজমেন্ট অ্যাডভাইজার নিয়াজ মোর্শেদ এলিট, নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App