×

অর্থনীতি

দ্বিতীয় মেয়াদে প্রিমিয়ার ব্যাংকের এমডি হলেন রিয়াজুল করিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ০৪:৫৭ পিএম

দ্বিতীয় মেয়াদে প্রিমিয়ার ব্যাংকের এমডি হলেন রিয়াজুল করিম

এম. রিয়াজুল করিম, দ্বিতীয় মেয়াদে প্রিমিয়ার ব্যাংকের এমডি হলেন

দ্বিতীয় মেয়াদে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হলেন এম. রিয়াজুল করিম, এফসিএমএ। এবার তাকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদ। রিয়াজুল করিম ২০১৮ সালের ২৩ এপ্রিল থেকে প্রিমিয়ার ব্যাংকের শীর্ষ পদের এই দায়িত্ব পালন করে আসছেন।

এম. রিয়াজুল করিম ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। প্রিমিয়ার ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রাইম ব্যাংকের এএমডি হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ ৩৬ বছরের ব্যাংকিং জীবনে জনাব করিম ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এম. রিয়াজুল করিম ব্রাঞ্চ ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি দীর্ঘ ১৭ বছর প্রাইম ব্যাংকে কর্মরত অবস্থায় সিএফও, সিআরও, সিবিও এর মত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশ বিদেশে বিভিন্ন ট্রেনিং, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারি জনাব এম. রিয়াজুল করিম, দি ইন্সটিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি) এর একজন সম্মানিত ফেলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App