×

অর্থনীতি

ক্যাবল রফতানিতে নতুন দ্বার উন্মোচিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৪৪ পিএম

ক্যাবল রফতানিতে নতুন দ্বার উন্মোচিত
দেশের শীর্ষস্থানীয় ক্যাবল ব্র্যান্ড আরআর ক্যাবলকে গুণগত মানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক ইউএল ও ভিডিই সার্টিফিকেট দেয়া হয়েছে। এর ফলে ক্যাবল রফতানিতে এক নতুন দ্বার উন্মোচন হলো। পাশাপাশি দেশেই উৎপাদন সম্ভব হবে ডাটা ও চার্জিং ক্যাবল। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আর আর-ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেডের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউএল প্রতিনিধি শিল্পা অশ্বথনারায়ণ ও আর আর-ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেডের পরিচালক ও সিইও মাহবুব হোসেন মিরদাহ্। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক এ. এন. এম মন্জুর মুর্শেদ, আহমেদ আশফাকুর রহমান, এ. এম. এহসানুল বারী ও সতীশ কুমার আগারওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। মাহবুব হোসেন মিরদাহ বলেন, ভিডিই ও ইউএল স্বীকৃতির ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে ক্যাবল রফতানিতে গুণগত মানের প্রশ্নে আর বাধা থাকছে না। পাশপাশি এ স্বীকৃতির ফলে চার্জিং ও ডাটা ক্যাবল এখন বাংলাদেশেই উৎপাদন সম্ভব হবে। এ ধরনের ক্যাবল আর আমদানির প্রয়োজন হবে না। ভিডিই হচ্ছে জার্মানভিত্তিক ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস এবং ইনফরমেশন টেকনোলজি টেস্টিং এবং সার্টিফিকেশন ইনস্টিটিউট; যা আন্তর্জাতিকভাবে নিরাপত্তা ও গুণগত মানের স্বীকৃতি দিয়ে থাকে। এ ছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইউএল ১২০ বছরের পদযাত্রায় বিশ্বব্যাপী বিভিন্ন পণ্যের গুণগত মান পরীক্ষা করে ইউএল সনদ প্রদান করে। ইলেকট্রিক ও ইলেকট্রনিক খাতে বিশ্বের শীর্ষ মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে ভিডিই ও ইউএল সারাবিশ্বে স্বীকৃত। আন্তর্জাতিক বাজারে সরবরাহের ক্ষেত্রে এই দুইটি স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্ব বাজারে এই স্বীকৃতি বাংলাদেশের ক্যাবল ব্যবসাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। উল্লেখ্য, বাংলাদেশে সর্বপ্রথম এবং একমাত্র ব্র্যান্ড হিসেবে আরআর ক্যাবেল এই আন্তর্জাতিক স্বীকৃতির গৌরব অর্জন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি

স্থানীয় সরকার নির্বাচন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি

সীমান্তে বিপুল পরিমাণ পণ্য আটক করল বিজিবি

সীমান্তে বিপুল পরিমাণ পণ্য আটক করল বিজিবি

আনন্দবাজার পত্রিকা অফিসে বিক্ষোভ, ফটকে গেরুয়া রং

শুভেন্দুর হুঁশিয়ারি আনন্দবাজার পত্রিকা অফিসে বিক্ষোভ, ফটকে গেরুয়া রং

আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

জাতীয় গ্রিড আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যুক্ত হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App