×

অর্থনীতি

বিদেশি ঋণ নির্ভর হয়ে গেছে বাজেট: ড. আবদুল মঈন খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২১, ০৫:৫২ পিএম

বিদেশি ঋণ নির্ভর হয়ে গেছে বাজেট: ড. আবদুল মঈন খান

ড. আবদুল মঈন খান। ফাইল ছবি

স্বাধীনতার ৫০ বছরে এসে এই আওয়ামী লীগ সরকার দেশকে বিদেশী ঋণগ্রস্ত হওয়ার বাজেট উপহার দিয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) ভোরের কাগজকে বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমটির সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী ড. আবদুল মঈন খান। তার ভাষায় এটি স্রেফ ‘অধমর্ণের বাজেট’। ড. আবদুল মঈন খান বলেন, বাজেটের ৩৫ দশমিক ৫৬ শতাংশ, অর্থাৎ এক তৃতীয়াংশের বেশিই হলো ঘাটতি। এ ঘাটতি বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকেই ঋণের মাধ্যমে পূরণ করতে হবে। বিএনপি অতীতে এদেশকে বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে বারবার বের করে আনার চেষ্টা করেছে। আর আওয়ামী লীগ তাদের বিশৃংখল মেগাপ্রকল্প ও মেগাদুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বারবার বৈদেশিক ঋণ নির্ভর করে দেশের প্রতিটি শিশুর মাথায় জন্মের আগেই হাজার হাজার টাকার ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। এবারের বাজেট তারই চরম বহি:প্রকাশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App