×

অর্থনীতি

আইডিবির ভাইস-চেয়ারম্যান হওয়ার খবর জানেন না অর্থমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৬ পিএম

আগামী এক বছরের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বোর্ড অব ডিরেক্টরর্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার খবর ঠিক নয়, সেখানে আমার অবস্থান কী সেটা দেশে গেলে জানাতে পারবো বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশে না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।

তিনি বলেন, আমার জানা মতে, আইডিবিতে এ ধরনের পজিশনের ব্যবস্থা নেই। তাদের অর্গানোগ্রাম যেটা আছে, সেই অর্গানোগ্রামে এমন কোনো পদবি নেই। সুতরাং এটা কে বা কারা বলেছে জানি না।

বুধবার (৮ আগস্ট) অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তিনি ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠক শেষে আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, তবে সেখানে আমারও ভূমিকা আছে, এবারও ছিল। এবার আমার যাওয়ার কথা ছিল। কিন্তু আমার অনুপস্থিতিতে আমাদের ইআরডির সচিব ছিলেন। সুতরাং আগামীতেও মিটিংয়ে আমার অবস্থান থাকবে, সেটা ঠিক আছে। তবে নাম বা পদবির পরিবর্তন সেখানে হতে পারে না।

এর আগে গত ৪ সেপ্টেম্বর গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী এক বছরের জন্য আইডিবির বোর্ড অব ডিরেক্টরর্সের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ। পদাধিকার বলে এ দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এদিকে, আজকের বৈঠক বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ক্রয় সংক্রান্ত সভায় ১২টি প্রস্তাবনা বিবেচনায় নিয়েছি। আরেকটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় প্রত্যাহার করে নিয়েছে।

মন্ত্রী জানান, বিবেচনায় নেওয়া প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের তিনটি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের দুটি, বিদ্যুৎ বিভাগের দুটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি, নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি, পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি ও খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের শক্তি, রাত পোহালেই ঘূর্ণিঝড়!

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

কবে থেকে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু, জানালেন পানিসম্পদমন্ত্রী

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বই থেকে দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে ৮২ নৌকা

বই থেকে দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে ৮২ নৌকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App