×

শিক্ষা

স্টুডেন্ট ভিসাধারী বাংলাদেশি শিক্ষার্থীদের নিষেধাজ্ঞা দিল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ০৭:২৫ পিএম

স্টুডেন্ট ভিসাধারী বাংলাদেশি শিক্ষার্থীদের নিষেধাজ্ঞা দিল ভারত

প্রতীকী ছবি

করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে ভারতে পড়ুয়া স্টুডেন্ট ভিসাধারী বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মীর মুজিবুর রহমান।

ভারতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শিক্ষার্থীরা পড়াশোনা করছে। তারা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারছে। কিন্তু হঠাৎ বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মীর মুজিবুর রহমান জানান, ওমিক্রন সংক্রমণ রোধের কথা বলে বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন। বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে।

তিনি আরও জানান, যেসব শিক্ষার্থীর সামনে পরীক্ষা আছে, উপযুক্ত প্রমাণ দিতে পারলে শুধু তাদেরকেই প্রবেশ করতে দিচ্ছে পেট্রাপোল ইমিগ্রেশন। ভারত থেকে যেসব শিক্ষার্থী বাংলাদেশে প্রবেশ করছে, তাদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। এ ছাড়া যেকোনো ভিসায় ভারত-বাংলাদেশ যাতায়াতে বাংলাদেশ সরকার কোনো নিষেধাজ্ঞা দেয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App