×

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ বৃত্তি পেলেন ১৫২ শিক্ষার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০২:৫৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ বৃত্তি পেলেন ১৫২ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। ছবি: ভোরের কাগজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১৫২ জন মেধাবী শিক্ষার্থীকে শতবর্ষ বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. রেজওয়ানা চৌধুরী এবং অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দূষণমুক্ত ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের জন্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App